1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:33 am

নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

জাবেদ তালুকদার
  • Updated Saturday, August 15, 2026
  • 207

নবীগঞ্জে চিকিৎসাসেবায় অনিয়মের
অভিযোগে অর্ধলক্ষ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে নিবন্ধন ব্যতীত ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করে সেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার পানিউমদা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, পানিউমদা বাজারের কাজী দেলোয়ার আহমেদ (পিতা: কাজী মহসিন, গ্রাম: কুরশা) নিবন্ধন ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহার, অবহেলা ও দায়িত্বহীনতার মাধ্যমে মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করে চিকিৎসাসেবা প্রদান এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নবীগঞ্জ থানার একটি পুলিশ টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বার্থে চিকিৎসাসেবায় অনিয়ম, প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD