1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:33 am

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

জাবেদ তালুকদার
  • Updated Saturday, August 29, 2026
  • 260

মেয়েকে দেখতে যাওয়াই হলো শেষ যাত্রা

হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ ও একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে এবং শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মাসুম পারভেজ ও শামীম মিয়া মোটরসাইকেলযোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। সেখানে মাসুম পারভেজ তার মেয়েকে দেখতে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। অন্যদিকে, শামীম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD