1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:56 am

বাহুবলে মহাসড়কের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্যমুল্যের দাবিতে মানববন্ধন

রাজু সরকার, বাহুবল
  • Updated Monday, October 20, 2025
  • 180

৭ দিনের আল্টিমেটাম

বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির বাস্তবসম্মত শ্রেণি পরিবর্তন ও ন্যায্যমূল্যে ক্ষতি পুরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্রুত দাবি বাস্তবায়ন করতে আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জমির মালিকগণ। সোমবার সকাল (২০ অক্টোবর) ১১টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, প্রবীন আলেম ও বিশিষ্ট সালিশ বিচারক মাওলানা আব্দুল বারী আনসারী, উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম, বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সানু মিয়া, আব্দাল করিম, রুবেল মিয়াসহ জমির মালিকগণ।

আগামী ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না করলে জমির সকল মালিকসহ বাহুবলের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD