1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:58 am

কালোবাজারি রোধে শায়েস্তাগঞ্জে অভিযান :: ৭ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • Updated Sunday, October 26, 2025
  • 134

রেলের টিকিট কালোবাজারি রোধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় অবৈধভাবে টিকিট কেনার দায়ে ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে একটি কালোবাজারি চক্র অনলাইনে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল। এতে প্রকৃত যাত্রীরা নিয়মিত ভোগান্তিতে পড়ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে টিকিট কেনা সাতজন যাত্রীকে আটক করা হয়। পরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে মোট ২ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেন।
ইউএনও পল্লব হোম দাস বলেন, “কালোবাজারি টিকিট বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যেন অবৈধভাবে টিকিট না কেনেন, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ও ভাড়া বৃদ্ধির কারণে ট্রেনের যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় টিকিট কালোবাজারির দৌরাত্ম আরও বৃদ্ধি পেয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, “টিকিট যার, ভ্রমণ তার” এই নীতির ভিত্তিতে রেল টিকিট বিক্রির স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD