1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:56 am

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি
  • Updated Friday, December 19, 2025
  • 65

র‌্যাব-৯ এর অভিযানে মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে মোঃ স্বপন মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়। সে বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের মোঃ ছালেক মিয়ার পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মাধবপুর থানাধীন জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রী। প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে ওই যুবক তাকে প্রেম নিবেদন ও নানা ভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পরিবারের কাছে জানালে ভিকটিমের স্বজনরা অভিযুক্তের অভিভাবকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং অনৈতিক প্রস্তাবসহ অধিক মাত্রায় উৎপীড়ন শুরু করে। ফলে ভিকটিম স্কুল ও প্রাইভেট পড়া বন্ধ করে দিতে বাধ্য হয়।
ঘটনার দিন গত ৬ নভেম্বর সকাল ৮টার দিকে ভিকটিমের বোন ও ঠাকুরমা তাদের থাকার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভিকটিম পাশের ঘরে কাজ করছিল। হঠাৎ বিবাদী স্বপন মিয়া ছুরি হাতে অতর্কিতভাবে ভিকটিমের ঘরে প্রবেশ করে। সে ছুরি দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে স্টিলের আলমারির চাবি নিয়ে ড্রয়ার খুলে সেখানে থাকা স্বর্ণালংকার ও রূপার তৈরি কোমরের বিছা লুট করে। পরে ভিকটিমকে জোরপূর্বক ঘর থেকে অপহরণ করে নিয়ে যায়।
ভিকটিমের পরিবার ধারনা করেন, বিবাদী ভিকটিমকে অজ্ঞাতস্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করছে। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৭ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাধবপুর থানার মামলা নং-৫১, তারিখ- ২২/১১/২০২৫খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৯(১) ধারার মামলায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD