1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:56 am

মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিউশন ড্যান্স একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনা

স্টাফ রিপোর্টার
  • Updated Friday, December 19, 2025
  • 124

মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছে ফিউশন ড্যান্স একাডেমি, হবিগঞ্জ। গত ১৭ ডিসেম্বর (বুধবার) আয়োজিত এ পরিবেশনা দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে ফিউশন ড্যান্স একাডেমির পক্ষে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন লিমা আক্তার লিজা, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, তাইফা জান্নাত মিনহা ও হুমায়রা জান্নাত মিম। তাঁদের নৃত্যশৈলী, ছন্দ ও উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
নৃত্য পরিবেশনার প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন হবিগঞ্জ শিল্পী সমাজের সদস্য সচিব সাইফুর রহমান চৌধুরী পাপলু এবং নাট্যকর্মী ও গণমাধ্যম কর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ। তাঁদের দিকনির্দেশনায় পরিবেশনাটি আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং বিজয় দিবসের আয়োজন আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD