1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:54 am

মাধবপুরে খেলার মাঠ নিয়ে দু’গ্রামের সংঘর্ষ :: আহত ২০

মাধবপুর প্রতিনিধি
  • Updated Friday, December 19, 2025
  • 66

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও শিবজয়নগর গ্রামের মধ্যে খেলার মাঠকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক স্থানীয় মাঠে ফুটবল খেলতে গেলে হরিতলা গ্রামের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক মারধরের শিকার হন। পরবর্তীতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন বাদশা কোম্পানির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD