1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:52 am

চুনারুঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

এস.এম সুলতান খান
  • Updated Monday, December 22, 2025
  • 70

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাটে উপকারভোগীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম পর্যায়ে প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. তাহের হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বকনা ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD