1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:53 am

বাসদ নেতা কমরেড এম.এ মালেকের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি
  • Updated Monday, December 22, 2025
  • 41

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), চুনারুঘাট উপজেলা শাখার অন্যতম সংগঠক, পল্লী চিকিৎসক ও ১০নং মিরাশী ইউনিয়নের গাতাবলা বাজার কমিটির সভাপতি কমরেড এম এ মালেক ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার দুপুর ২টায় তাঁর কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তক অর্পণ করেন বাসদ হবিগঞ্জ জেলা ও চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা আহ্বায়ক নুরুজ্জামান তরফদার, চুনারুঘাট উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল কুদ্দুস মজুমদার, সিলেট জেলার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, হবিগঞ্জ জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম, বাসদ নেতা কালা মিয়া, ওবায়দুল হক চৌধুরী সেলিম, রুমন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, পদক্ষেপ গণপাঠাগারের নির্বাহী সদস্য উমায়ূন কবির চৌধুরী, ওয়াহিদ আলী, আব্দুর রউফ, আনোয়ার হোসেন বিপ্লব, রাজু মিয়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শ্রদ্ধা নিবেদনকালে নেতৃবৃন্দ বলেন, কমরেড এম এ মালেক বাসদের রাজপথের একজন শক্তিশালী সহযোদ্ধা ছিলেন। তাঁর নম্রতা ও ভদ্রতা যে কাউকে সহজেই আকৃষ্ট করত। তিনি দল ও নীতির প্রতি ছিলেন গভীরভাবে নিবেদিত এবং রাজনীতিকে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিতে বোঝার চেষ্টা করতেন। কোনো বিষয় তিনি বিনা প্রশ্নে মেনে নিতেন না।
নেতৃবৃন্দ আরও বলেন, সমাজের অবহেলিত, লাঞ্ছিত শ্রমজীবী ও দরিদ্র মানুষের প্রতি তাঁর ছিল গভীর সহমর্মিতা। ব্যক্তি জীবনে নিঃসন্তান হলেও আত্মীয়স্বজন ও সমাজের শিশুদের তিনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। শিশুদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে পড়ালেখা করানো ও বই বিতরণ করতেন। দলীয় প্রয়োজনে তিনি সবসময় উদারহস্ত ছিলেন।
বক্তারা বলেন, কমরেড এম এ মালেকের মৃত্যুতে বাসদ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁর স্মৃতি ও কর্ম চিরদিন প্রগতিশীল আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লাল সালাম জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD