1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:55 am

তারেক রহমান হবিগঞ্জের মাটিতে মানুষের ভোট চাইতে আসবেন

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, December 22, 2025
  • 139

জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় তারেক রহমান অংশ গ্রহন করবেন। তারেক রহমান হবিগঞ্জের পবিত্র মাটিতে মানুষের ভোট চাইতে আসবেন। তিনি দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত হবিগঞ্জের মানুষকে আশ্বস্ত করার জন্য তিনি হবিগঞ্জ আসবেন, ইনশা আল্লাহ।
তিনি গতকাল রবিবার রাতে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। ২৫ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নতুন ইতিহাসের স্বাক্ষী হবেন। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি বলেন- তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সু-সংগঠিত হবে। জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমান একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবেন।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা মৎসজীবী দলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের আহবায়ক মিজনুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের আহবায়ক কারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD