1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 13, 2026, 11:56 am

নবীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
  • Updated Monday, December 22, 2025
  • 99

নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ ডিসেম্বর (রবিবার) নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের মাদারল্যান্ড আইডিয়াল স্কুলে স্থাপিত পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলার প্রায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০০ নম্বরের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫০ নম্বরের বাংলা ও ৫০ নম্বরের ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, ড. এম. এ. আব্দুল মতিন, কেন্দ্রের প্রতিনিধি সঞ্জয় রায়, আবুল কাশেম, কাওছার আহমদ, ০৪ নং ওয়ার্ডের সদস্য বাছিতুর রহমান চৌধুরী, আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষা কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা শাখার ইছমত আহমদ এবং কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান লালন। সার্বিক সহযোগিতায় ছিলেন নূর উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি মৌ. আতাউর রহমান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ কায়ছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আবেদিন মোহন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সদস্য মদরিছ মিয়া, মহিলা সম্পাদক নাছিরা আক্তার, বৈশাখী তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ, আত্মবিশ্বাস ও উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়, যা তাদের অধ্যবসায় ও শিক্ষার প্রতি আগ্রহের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।
এই সফল আয়োজনের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD