Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View

হবিগঞ্জের নবীগঞ্জে শহীদ শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এবং গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি ও বিশেষ উপহার দেওয়া হয়।
গত ২৩ আগস্ট (রবিবার) গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিমি কিবরিয়া। তিনি নিজ হাতে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির অর্থ ও উপহার তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেওয়া উপহারের মধ্যে ছিল পরিবেশবান্ধব একটি ব্যতিক্রমী কলম। কলমটির বিশেষত্ব হলো, এর ভেতরে থাকা বীজ মাটিতে পুঁতে দিলে তা থেকে গাছের চারা জন্মাতে পারে। শিক্ষার সঙ্গে পরিবেশ সচেতনতার এমন সুন্দর সংযোগ শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে।
প্রধান অতিথির বক্তব্যে সিমি কিবরিয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী বছর বিদ্যালয় থেকে যেন আরও বেশি শিক্ষার্থী এ+ অর্জন করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধার বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জুল হক। এছাড়া উক্ত অনুষ্ঠানে আজাদ আলী সুমন, মুকিতুর রহমান চৌধুরী সেলিম ও কমিটির সদস্য নুরুল আমিনসহ অনকেই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্ব শেষে প্রধান অতিথি সিমি কিবরিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাকিল আহমেদ ও প্রধান শিক্ষক তফাজ্জুল হক।
পরে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও শিক্ষাজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com