Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৬ Time View

নবীগঞ্জ বাজারের অত্যন্ত পরিচিত মুখ মারুফ মিয়া (২২) আর নেই। আকস্মিক অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ভদ্র, বিনয়ী ও অমায়িক স্বভাবের কারণে তিনি নবীগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ও স্নেহের ছিলেন। তাঁর মৃত্যুতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, ব্যবসায়ীসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারুফ মিয়া নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পাকিছ মিয়ার ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন নানাবাড়ি শ্রীমঙ্গলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মারুফ। পরে দ্রুত তাঁকে মৌলভীবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও আইসিইউ সুবিধাসম্পন্ন গাড়ির ব্যবস্থাও করা হয়। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির মধ্যেই রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারুফ।
মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জজুড়ে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে স্মরণ করে অসংখ্য মানুষ শোক ও স্মৃতিচারণমূলক পোস্ট দেন। পরিচিতজনেরা তাঁর হাসিমুখ, ভদ্রতা ও আন্তরিক ব্যবহারের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে পূর্ব তিমিরপুর স্কুল মাঠে মারুফ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাবেক পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু, বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী ছাদিক, সাবেক কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হোসাইন আহমেদ, নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন মারুফের শিক্ষক ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান।
জানাজা শেষে পূর্ব তিমিরপুরে পারিবারিক কবরস্থানে মারুফ মিয়াকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com