1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
  5. xsh@gmail.com : xsh :
  6. boss@gmail.com : zetgifari :
August 8, 2026, 10:34 am

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে নবীগঞ্জে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম

স্টাফ রিপোর্টার
  • Updated Thursday, August 6, 2026
  • 18

নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের দত্তগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সীমান্তিক নবীগঞ্জ শাখার উদ্যোগে এবং এসএমসির অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘জীবনের টেকসই সূচনায় মাতৃদুগ্ধ পান, কার্যকর উদ্যোগসমূহকে করি বেগবান।’
কর্মসূচির আওতায় দত্তগ্রামের শতাধিক নারী, শিশু ও সাধারণ মানুষকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মাতৃদুগ্ধ পান, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।সীমান্তিক নবীগঞ্জ শাখার ম্যানেজার শামীম মোহাম্মদ সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হয়। এতে কমিউনিটি মোবিলাইজার সাবিনা আক্তার ও অনিমা রানী দাশ, প্যারামেডিকস শাহনাজ শারমিন কেয়া এবং জিএসএম শৌইব্বা রানী পুরকায়স্থ সার্বিক সহযোগিতা করেন।
কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন এমবিবিএস চিকিৎসক ডা. সৌদিয়া তানজিয়া ইম্মি। তিনি সেবা নিতে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।
আয়োজকরা জানান, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব, শিশুর যথাযথ পরিচর্যা এবং মায়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মসূচিতে সেবা নিতে আসা স্থানীয়রা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পৌঁছে দেওয়ার ফলে অনেকেই সহজে প্রয়োজনীয় সেবা নিতে পারছেন। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক পরামর্শ স্থানীয়দের জন্য উপকারী হয়েছে বলে তারা জানান।
স্থানীয়দের মতে, নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসচেতনতা আরও বাড়বে এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগও সহজতর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD