1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:18 pm

জেলার শ্রেষ্ঠ অফিসার নবীগঞ্জের এসিল্যান্ড উত্তম কুমার দাশ

Reporter
  • Updated Tuesday, May 17, 2022
  • 255

জাবেদ তালুকদার :: কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। বিগত ১০ মাসে নবীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, বালু ও মাটি উত্তোলনসহ নানা কাজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন। নবীগঞ্জ উপজেলায় বদলীর আগে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও তার অসামান্য কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। গতকাল সোমবার (ভূমি মন্ত্রনালয়ের অধীনে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে ই-মেইলের মাধ্যমে তাকে শ্রেষ্ঠ অফিসার হওয়ার বিষয়টি অবগত করা হয় বলে জানান তিনি। তিনি বলেন- এ স্বীকৃতি অনুপ্রেরণার, নবীগঞ্জ উপজেলায় বিগত দশ মাসে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনের সেরা স্বীকৃতি হয়তো এটিই। এ স্বীকৃতি নিশ্চিতভাবে আমার কর্মজীবনকে আরো অনুপ্রাণিত করবে। জনগণকে সেবা দিতে আরো গতিশীল করবে আমার প্রতিটি কর্মঘণ্টা। জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD