1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:54 pm

দেশসেরা ৮ এসিল্যান্ডের একজন নবীগঞ্জের উত্তম কুমার দাশ

Reporter
  • Updated Friday, May 20, 2022
  • 261

জাবেদ তালুকদার :: দেশসেরা ৮ এসিল্যান্ডের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশসেরা ৮ জন এসিল্যান্ডকে সম্মাননা প্রদান করা হয়। সিলেট বিভাগের সেরা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি, এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের পিএএ, সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া উক্ত অন্ঠুানে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এ আয়োজন ও উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর একটি ভিডিও বার্তাও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। বিভাগের শ্রেষ্ঠ দেশসেরা ৮ জন এসিল্যান্ডের মধ্যে একজন হওয়ায় তিনি সিলেট বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী সহ সকল এডিসি এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনসহ তার নবীগঞ্জ টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, সিলেট বিভাগের পক্ষে হবিগঞ্জ জেলা থেকে সেরা এসিল্যান্ড নির্বাচিত হওয়ার ভূমি মন্ত্রণালয়ের সচিব হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD