1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

মানবিক সাহায্যের আবেদন

Reporter
  • Updated Wednesday, June 8, 2022
  • 230

নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের তিমিরপুর গ্রামের বাসিন্দা ও ওসমানী রোডে অবস্থিত হাবীব সাইকেল গ্যালারীর স্বত্তাধীকারী হাবীবুর রহমান (হাবীব) এর ১৪ মাস বয়সী একমাত্র ছেলে হাফিজুর রহমান (রাহিম) অসুস্থ হওয়ার পর শুরু হয় কবিরাজি ঝাড়ফুকের চিকিৎসা। কিন্তু রোগ সমাধানের কোনো লক্ষণ না দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় জন্মগত হার্টে ছিদ্র ধরা পড়ে। রাহিমের রিপোর্ট দেখে ডাঃ এস এম হাবিব উল্লাহ সেলিম সাহেব পরামর্শ দেন জন্য জরুরী ভিত্তিতে রাহিমের অপারেশন প্রয়োজন। এই ধরনের অপারেশনের জন্য আনুমানিক ৪/৫ লক্ষ টাকা ব্যয় হয়। চিকিৎসকের এমন কথা শুনে চিন্তায় পড়ে যান বাবা-মা, চিকিৎসার এই ব্যয় বহন করা হাবিব বা পরিবারের পক্ষে সম্ভব নয়। চিকিৎসার অভাবে একমাত্র ছেলে রাহিম হৃৎপিন্ডের ফুটোর আকার বেড়ে চলেছে। অপরদিকে ছেলের চিকিৎসা করাতে না পেরে অঝোরে কেঁদে চলেছেন মা বাবাসহ আত্মীয় স্বজন। রাহিমের সু-চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন হাবীব সহ তার পরিবারবর্গ। অসহায় পরিবারটিকে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাই যে যেখান থেকে যতটুকু পারেন সাহায্য করেন।

যোগাযোগ

+৮৮০১৭১৭-০২৩৫৩২

(রাহিমের বাবা হাবিবুর রহমান)

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD