1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

বাহুবলে ১২ দিন ধরে বিদ্যুৎহীন দেড়শ পরিবার

Reporter
  • Updated Friday, June 10, 2022
  • 290

বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের ক্ষমতার দাপট

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটের অন্তর্গত কালিগজিয়া ত্রিপুরা পল্লীতে বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের ক্ষমতার দাপটে দেড় শ পরিবার ১২ দিন যাবৎ বিদ্যুৎহীন রয়েছে। ফলে ওই গ্রামের বাসিন্দাদের জীবনযাপন দুঃসহ হয়ে ওঠেছে। এ নিয়ে বনবিভাগ ও বিদ্যুৎ বিভাগের মাঝে চলছে নিজেদের দায় এড়ানোর প্রতিযোগিতা। এ গ্রামের বাসিন্দারা প্রশাসনসহ বিভিন্ন মহলে আবেদন – নিবেদন করেও কোন প্রতিকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে বিদ্যুৎ বিভাগ নিজেদের দাপট দেখাতে অমানবিক ভাবে ওই গ্রামে বিদ্যুৎ বিছিন্ন করেছে। বাহুবল উপজেলাকে শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় কালিগজিয়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয় শতাধিক পরিবারকে। কিন্তুু গত ২৮ মে অতর্কিত ভাবে বিদ্যুৎ বিভাগ  সংযোগ বিছিন্ন করেছে বলে এ গ্রামের বাসিন্দা সুনিল দেব বর্মা।
এ বিষয়ে পুটিজুরী বন বিটের বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমি নতুন যোগদান করেছি। সংরক্ষিত বনাঞ্চলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যুৎ লাইন স্হাপনের  কারনে সাবেক বিট কর্মকর্তা মোঃ জুয়েল রানা বাদী হয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বন মামলা দায়ের করেন। কিন্তুু এখন বিদ্যুৎ লাইন বিছিন্ন করা হয়েছে। ফলে আমার অফিস সহ কালিগজিয়ায় আমাদের ভিলেজার বস্তির শতাধিক পরিবার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।
এ বিষয়ে বাহুবল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ শহীদুল্লাহ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান বনবিভাগ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় আমরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছি। মামলার কারণে সংরক্ষিত বনাঞ্চল এর বাহিরে বিদ্যুৎ বিছিন্ন করে রাখা হয়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন  বনবিভাগ ও বিদ্যুৎ বিভাগের পাল্টাপাল্টি অবস্থানের কারনে বলির পাঠার মতো শিকার হয়েছেন নিরীহ ত্রিপুরা সম্রদায়ের কালিগজিয়া গ্রামের বাসিন্দা শতাধিক পরিবার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD