1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা কোন গ্যারান্টি নাই- সিএনজিচালক

Reporter
  • Updated Wednesday, June 15, 2022
  • 306

সাবেক প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সড়কের বেহাল দশা

জনদূর্ভোগ চরমে

দেখার যেন নেই কেউ!

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অত্যন্ত জনবহুল গ্রামীণ জনপদ, উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এলাকা আউশকান্দি ও দীঘলবাক। আউশকান্দি ইউনিয়নের (হীরাগঞ্জ) বাজার হতে উত্তর দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করে প্রায় ৪ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে এবং তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এই রাস্তাটির পাকা করনের কাজ শুভ উদ্বোধন করায় এলাকাবাসী সাবেক অর্থমন্ত্রীকে সম্মান ও শ্রদ্ধা জানাতে সড়কটিকে কিবরিয়া রোড হিসেবে নাম করণ করেন। এদিকে প্রায় ৪ বছর পূর্বে সড়কটির কার্পেটিং উটে গেলে এলজিইডির মাধ্যমে নাম মাত্র লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার কাজ করেন সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠান। এর কিছুদিন যেতে না যেতেই আবারো কার্পেটিং উঠে গিয়ে যেন রাস্তাটি যেই সেই হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার এই বেহাল দশার কারনে চরম ভোগান্তিতে পড়েছেন আউশকান্দি ও দীঘলবাকসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। বেশ কয়েক বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষের, দেখা দেয় চরম দূর্ভোগ । গাড়িচালক, পথচারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে কয়েকবার রাস্তা সংস্কারের কাজ করছেন অনেক বছর ধরে। কিন্তু এবার সেই উপায়ে রাস্তা সংস্কার এবং এবং প্রয়োজনীয় অর্থ খরছ করার ক্ষমতাও নেই তাদের। ঘন বৃষ্টিতে পুরো সড়কে ভাঙ্গায় গভীর গর্তের সৃস্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু গাড়ি চালক নয়, পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠছে এ রাস্তাটি। এলাকার দেওতৈল, দরবেশ পুর, রঘু দাউদপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা ও বহরমপুর গ্রাম সহ উক্ত এলাকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার উপর। কিন্তু রাস্তার এ বেহাল দশায় হবিগঞ্জ জেলা ও উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসায় পড়ুয়া কোমলমতি ছাত্র/ছাত্রী ও রোগীদের যাতায়াতে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ রাস্তা নিয়ে সিএনজি-অটোরিকশা চালক আল আমীন বলেন, রাস্তায় গাড়ি চালাইয়া আর খাইতে পারমুনা মনে হয়। অন্য কাম খোঁজতে হইবো। এ রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা তার কোন গ্যারান্টি নাই।
স্থানীয় বাসিন্দা কউছর মিয়া বলেন, আমরা পুরোপুরি অসহায়, আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি এ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কোনো এক অজানা কারনে হয়তো শুরু হচ্ছে না, বর্তমান সরকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করছে কিন্তু আমাদের দূর্ভাগ্য।
স্থানীয় বাসিন্দা তকবির মিয়া বলেন- জানিনা ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি আরো সহ্য করতে হবে।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাব্বির আহমেদ এর সাথে এলাকাবাসী একাধিকবার যোগাযোগ করলেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেই, নিচ্ছি বলে অনেক খামখেয়ালিপনা করছেন বলেও এলাকাসী অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি’র প্রকৌশলী ছাব্বির আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আমি আমাদের অফিসের লোক পাঠাবো এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এলাকাবাসী অনেকেই এ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আজ পৃথিবীতে কিবরিয়া সাহেব নেই বলে রাস্তাটির জন্য আমরা এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধি কারো কোনো মাথা ব্যথা নেই? এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD