1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে যাত্রবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ৩

Reporter
  • Updated Sunday, July 17, 2022
  • 254

আনোয়ার হোসেন মিঠু/জাবেদ তালুকদার : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় যাত্রীবাহীবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্লখিত স্থানে সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৭৪৮৯) যাত্রীবাহী একটি সিএনজির (হবিগঞ্জ থ-১১-২০০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি এ সংঘর্ষের ঘটনায় সিএনজি চালক উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামের কাচা মিয়ার পুত্র রব্বান মিয়া (৫০) ও যাত্রী বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বেতাপুর গ্রামের কচি মিয়ার পুত্র ছাত্রদল নেতা ইয়াহিয়া আহমেদ চৌধুরী জাবেদুরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। দুর্ঘটনা ও ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব জানান, নিহতদের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা ইয়াহিয়া চৌধুরী তার চাচী বকুল বেগমকে নিয়ে একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে তার এক আত্মীয় বাড়িতে রোগী দেখে সিএনজি যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় উল্লেখিত স্থানে পৌঁছামাত্র দুর্ঘটনায় সিএনজি চালক এবং তার চাচীসহ তিনি নিহত হন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD