1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:55 am

নবীগঞ্জে স্কুলছাত্রকে অপহরণ :: ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী

Reporter
  • Updated Thursday, June 9, 2016
  • 361

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ছুরুক মিয়ার পুত্র হোসাইন আহমেদ শায়েক (১৩) নামের এক স্কুল ছাত্রকে অপহরণ করে নিয়ে গেলে দূবৃর্ত্তরা। সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর গ্রামের ছুরুক মিয়ার পুত্র হোসাইন আহমেদ শায়েক নবীগঞ্জ শহরতলীর হোমল্যান্ড আইডিয়াল স্কুলের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী গতকাল বুধবার সকাল অনুমান ৯ ঘটিকার সময় স্কুলে যাওয়ার সময় বেগমপুর নামক স্থান থেকে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে ৪/৫ জনের একদল দূবৃর্ত্তরা তাকে জোরপূর্বক একটি কালো রংয়ের হাইএস গাড়ীতে করে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। দূবৃর্ত্তরা তাকে তুলে নিয়ে গিয়ে তার পিতা ছুরুক মিয়ার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এছাড়াও অপহরণকারীরা তার পিতা ছুরুক মিয়াকে মোবাইল ফোনে জানায় যদি ২/৩ দিনের মধ্যে তাদের দাবীকৃত ৫ লক্ষ টাকা না দিলে তার ছেলে হোসাইন আহমদকে হত্যা করে লাশ গুম করে ফেলবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD