
স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুই ব্যাক্তি নিহত হয়েছেন। আজমিরীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং বানিয়াচংয়ে বাহার উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত সাদ্দাম মিয়া জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম মিয়ার পুত্র। এবং বাহার উদ্দিন ৫নং দৌলতপুর ইউনিয়নের রহমত আলীর ছেলে।
জানা যায়- সাদ্দাম মিয়া চাই (বুচনা) পেতে মাছ শিকার করার জন্য বাড়ির পার্শ্ববর্তী জলসুখা ইউনিয়নের নোয়াগড়ে একটি হাওরে গেলে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে সাদ্দাম মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম মিয়াকে মৃত ঘোষণা করেন। একই দিনে সকালে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন বাহার উদ্দিন। পরে তিনি মারা যান।
Designed by: Sylhet Host BD