1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:58 am

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপারের প্রাণহানী

Reporter
  • Updated Tuesday, September 6, 2022
  • 209

রাজীব দেব রায় রাজু, মাধবপুর : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে ২ ট্রাকের মুঁেখামুখি সংঘর্ষে চালক ও হেলপার ২ জন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক যশোর জেলার শার্শার উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল হোসেন (৩৫) ও চালকের সহকারি যশোর জেলার জিগরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী (২৭)।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল সোমবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেট গামী মোরগের খাবার ফিট বাহী ট্রাকের মধ্যে মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি ধুমড়ে মুছড়ে যায়। এতে বালু বাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সিলেটের গোয়াইঘাটের জালাল উদ্দিন গুরুতর আহত হন। হতাহতরা ধুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্বার করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD