1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

লাখাইয়ে ছাত্রীর এডিট ছবি ফেসবুকে পোষ্ট :: মামলা রুজু হলেও গ্রেফতার হয়নি লম্পট

Reporter
  • Updated Tuesday, September 13, 2022
  • 206

স্টাফ রিপোর্টার : লাখাইয়ে কলেজ ছাত্রীর ফেসবুক হ্যাক করে বিভিন্ন অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে পণ্যগ্রাফি আইনে মামলা দায়েরের দেড়মাসেও রোমান আহমেদ (২৫) নামের এক লম্পটকে গ্রেফতার করেনি পুলিশ। এ নিয়ে বাদি বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন। এদিকে মামলা তুলে নিতে ওই লম্পট ও তার বাহিনীরা বাদিকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি ধামকি দিচ্ছে।
জানা যায়, লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মৃত মাসকুদ শামীমের স্ত্রী মাজেদা বেগম বাদি হয়ে হবিগঞ্জ কোর্টে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ি প্রকাশ নোয়াহাটি গ্রামের মোঃ খালেক মিয়ার পুত্র রোমান আহমেদের বিরুদ্ধে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রুজু করার জন্য লাখাই থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু রহস্যজনক কারণে রুজু না করে মামলাটি দীর্ঘদিন ধরে ফেলে রাখেন। পরে কোর্ট পুনরায় আদেশ দিলে তিনি মামলা রুজু করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও আসামিকে ধরছেন না বলে বাদি অভিযোগ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বাদিনী তার কন্যা সন্তানদের নিয়ে হবিগঞ্জ শহরে বসবাস করতেন। তার এক কন্যা সরকারি বৃন্দাবন কলেজের ছাত্রীকে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো রোমান। এক পর্যায়ে তাকে ভুলবুঝিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। যা বাদির কন্যা এড়িয়ে চলে। এদিকে তার কন্যাকে কুমিল্লা জেলায় তানভীর নামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং পরে তার কন্যার ফেসবুক আইডি হ্যাক করে এডিটকৃত অশ্লীল ছবি ছড়িয়ে দেয়। এতে তাদের মান সম্মান ক্ষুন্ন হয়। এমনকি তার মেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তবে মামলাটি লাখাই থানায় রুজু করা হলেও আসামি রোমান রয়ে গেছে অধরা। সেই কারণেই বাদিনীকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়া হচ্ছে। এতে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে লাখাই থানার ওসি জানান, মামলাটি রুজু করেছি। তবে আসামি কেন ধরা হচ্ছে না জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD