1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:18 pm

অস্ট্রেলিয়া যাবে ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’

Reporter
  • Updated Thursday, October 6, 2022
  • 209

সময় ডেস্ক : গত ২৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও অনেকগুলো প্রেক্ষাগৃহে চলছে ছবি দুটো। তৃতীয় সপ্তাহেই এল সুখবর। দেশের গণ্ডি পেরিয়ে এবার ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়।
সুন্দরবনে র‌্যাবের দুর্ধষ অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার শো। ক্রেজি টিকিটস ও পথ প্রোডাকশনের আয়োজনে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক প্রমুখ। র?্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি বর্তমানে দেশের ৪৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমন, তৌকীর আহমেদ অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’ ৯ অক্টোবর মুক্তি পাবে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন ও ক্যানবেরার কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটির কিছুসংখ্যক শো চলবে। বাংলার সার্কাসশিল্পকে ঘিরে এক রোমাঞ্চকর ঐতিহাসিক প্রতিশোধের গল্প ‘বিউটি সার্কাস’। ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। ২০১৪-১৫ অর্থবছরের সরকারের অনুদান পাওয়া সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি। ২০০ জনের নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রধারণের কাজ করেন পরিচালক। এ জন্য বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রামীণ মেলার আয়োজন করেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD