1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

Reporter
  • Updated Monday, October 10, 2022
  • 191

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে তাহুছ মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাত টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তাহুছ মিয়া মাহতাবপুর গ্রামের মৃত জনাব আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার সকাল ৭ টার দিকে তাহুছ মিয়া বাড়ীর পার্শ্ববর্তী কালনী নদীতে মাছ শিকার করতে যায়। এসময় হঠাৎ করে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা নদীর পাড় থেকে তাহুছ মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া জানান- তাহুছ মিয়া পেশায় কৃষি কাজ করতেন। সোমবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আমরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহুছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- নিহতের পরিবারকে সরকারি কোষাগার থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD