1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

বিয়ানী বাজারে বিদ্যুতের খুঁটি চুরির সময় লাখাই’র দুই কিশোরসহ আটক ৪

Reporter
  • Updated Monday, October 10, 2022
  • 234

জুয়েল চৌধুরী : বিয়ানীবাজার পৌরশহর থেকে বৈদ্যুতিক খুঁটি (খাম্বা) চুরির সময় হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও মামলার বাদী ভজন কুমার বর্ধন জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চারজনের চোরচক্র পৌরশহরের বিজিবি-৫২ এলাকার পূর্বদিকে রাখা বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে ওইস্থানে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও থানা পুলিশ। তখন বৈদ্যুতিক খুঁটিসহ ওই ৪ জনেক আটক করা হয়। ডিজিএম আরো জানান, একেকটি খুঁটির দাম প্রায় ২৫ হাজার টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা হলো, বালাগঞ্জের সিদ্দিক আহমদের ছেলে আকছার আহমদ (২৩), কানাইঘাটের সিরাজ উদ্দিনের ছেলে কাওছার আহমদ (২০), লাখাইয়ের হাবুল মিয়ার ছেলে আকাশ (১৭) ও শিশু মিয়ার ছেলে নিজাম আজমদ (১৫)। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD