1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

মাধবপুরে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reporter
  • Updated Saturday, October 22, 2022
  • 188

মাদক ব্যবসায়ী ওয়াসিমসহ গ্রেফতার ৪

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের মাদক ব্যবসায়ী ওয়াসিমসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ডিএডি নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মাঝরাতে মধ্যবেজুড়া জিন্নতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ওয়াসিমের একতলা বিল্ডিং ঘর থেকে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ মধ্যবেজুড়া গ্রামের মৃত একরাম হোসেনের পুত্র ওয়াসিম আকরাম (৩৫), লিলু মিয়ার পুত্র শামীম মিয়া (২১), নুরুল ইসলামের ছেলে শরীফ উদ্দিন(২২), মৃত ছিদ্দিক আলীর ছেলে রহমত আলী (৫২) কে আটক করে।
র‌্যাব বাদী হয়ে মাধপুরর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD