1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

বঙ্গ থেকে অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’

Reporter
  • Updated Monday, October 24, 2022
  • 209

সময় ডেস্ক : জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি আগেই ঘোষণা দিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ নিয়ে আসছেন তিনি। এবার সেই সিরিজের বিস্তারিত জানা গেলো। বঙ্গ’র প্রযোজনায় নির্মিতব্য অমির প্রথম ওয়েব সিরিজটির নাম ‘হোটেল রিল্যাক্স’। আজ বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা অমির।
পুরোপুরি বিনোদনভিত্তিক ছয় পর্বের ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে অমি বলেন, আসলে ওয়েবে বেশিরভাগ কাজই হচ্ছে এখন থ্রিলারধর্মী। তাই আমি চাচ্ছিলাম বিনোদনধর্মী কিছু দেয়া যায় কিনা। অবশেষে সেটাই হচ্ছে। তবে আমি যেটা নির্মান করবো তেমন কাজ মানুষ দেখেননি আগে। অমি আরো বলেন, অনেক আগেই প্রস্তাব ছিল ওয়েব সিরিজ বানানোর। তবে ব্যাটে বলে বঙ্গ’র সঙ্গে মিলে যাওয়ায় এবার ফাইনালি বানাচ্ছি। আগামী নভেম্বরে থেকে ওয়েব সিরিজটির শুটিংয়ে শুরু করবো আমরা। অমি জানান, ব্যাচেলর পয়েন্টের কিছু শিল্পী ছাড়াও অন্য শিল্পীরাও কাজ করবেন। বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD