1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:06 pm

খুলনার ডিসি-এসপির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

Reporter
  • Updated Tuesday, October 25, 2022
  • 192

সময় ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে নির্দেশ অমান্য করায় জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদার এবং পুলিশ সুপার মাহবুব হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মাহবুব হাসান, পানি উন্নয়ন বোর্ডের খুলনা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
গত বছরের ১২ ফেব্রুয়ারি একটি ইংরেজি দৈনিকে ‘ইউনাইটেড দ্য কিল রিভার্স’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একই বছরের ২২ ফেব্রুয়ারি রিট করা হয়। ওই রিটের প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার এসি ল্যান্ডকে সিএসআরএস অনুসারে জরিপ করে ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে জেলা প্রশাসন জরিপ করে ১৪টি ইটভাটার তালিকা আদালতে দাখিল করেন। এরপর ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত গত বছরের ১৪ ডিসেম্বর ৬০ দিনের মধ্যে ১৪টি স্থাপনা অপসারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
কিন্তু আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। এরপর আদালত আজ রুল জারি করেন বলে জানিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD