
লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত বিভিন্ন মালামাল প্রকাশ্যে নিলাম দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, গত সোমবার (২৪ অক্টোবর) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে পরিত্যক্ত মালামাল নিলামে খরিদ করার জন্য লাখাই ও হবিগঞ্জের অনেক নিলাম ডাককারীগণ উপস্থিত ছিলেন। এ সময় হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডাঃ আবু হেনা মোস্তাফা জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নিলাম ডাককারী বামৈ ইউনিয়নের পরিষদের সদস্য শাহনওয়াজ ১ লক্ষ ৬ হাজার টাকায় নিলামকারী হিসেব নিযুক্ত হয়। উল্লেখ্য, বিগত ৩ মাস আগে পরিত্যক্ত মালামাল নিয়ে জাতীয় ও বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে পরিত্যক্ত মালামাল নিলামের জন্য উদ্যোগ নেয়া হয়।
Designed by: Sylhet Host BD