1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

লাখাইয়ে ৫ জুয়াড়ি আটক

Reporter
  • Updated Wednesday, October 26, 2022
  • 177

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে তাস খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। বুধবার তাদেরকে জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে
লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সদরুল হাসান খান, এসআই মিজান উল হক, এসআই শৈলেশ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিশ ফোর্স রাত ১১টার দিকে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পশ্চিম মাঠে অভিযান চালায়।
এসময় জুয়া খেলার তাস ও নগদ ৫ হাজার ২০০ টাকাসহ তেঘরিয়া গ্রামের ছোয়াব আলীর পুত্র ফারুক মিয়া (২৯), মৃত গনি মিয়ার পুত্র এংরাজ মিয়া (৬২), মৃত আলী হেসেনের পুত্র মজিবুর রহমান (৫৫), মহরম আলীর পুত্র মো. হেলিম মিয়া (৪২) ও মৃত ছোরাব আলীর পুত্র জহির মিয়াকে (৪৮) আটক করা হয়।
তাদের বিরুদ্ধে লাখাই থানার এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD