1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

নবীগঞ্জে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় বানিয়াচংয়ের যুবক নিহত

Reporter
  • Updated Sunday, October 30, 2022
  • 223
smart

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় অশেষ দাশ (২০) নামে এক বাইসাইকেল চালক মারা গেছেন। এ ঘটনায় ট্রাক চালক আনিসুর রহমান ও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অশেষ দাশ বানিয়াচং উপজেলার রাজেন্দ্র পুর গ্রামের গ্রামের মতিলাল দাশের ছেলে। অশেষ দাশ নবীগঞ্জে তার মাসির বাড়িতে বেড়াতে এসে খাওয়া দাওয়া শেষে বানিয়াচংয়ের রাজেন্দ্র পুরে বাইসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর ব্র্যাক এনজিও অফিসের সামনে ঢাকা থেকে নবীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অশেষ দাশের মৃত্যু হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুচরিত কুমারের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ট্রাক চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত ট্রাক চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামের মৃত- হাফিজ উদ্দিন হাওলাদারের পুত্র মোঃ আনিসুর রহমান (৪৬)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে পুলিশ থানায় আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD