1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

লাখাইয়ে পুলিশের অভিযানে ২ পলাতক আসামী গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, November 1, 2022
  • 176

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানাযায়, গত রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এস আই ফজলে রাব্বি সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোড়াকরি গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে বেলাল আহমেদ পিন্টু (৩৬) ও অপর অভিযানে এস আই জহির আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া গ্রামের মৃত ছদর হোসেনের ছেলে আদর হোসেন (৫৬) কে তাদের বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করে লাখাই থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীদেরকে গতকাল সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের বিষয়ে লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD