1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:59 am

আজমিরীগঞ্জে হাসপাতালে এসেও রক্ষা নেই : হামলা

Reporter
  • Updated Tuesday, November 1, 2022
  • 174

স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়ে সদর হাসপাতালে এসেও রেহাই পায়নি। প্রভাবশালী মহল গত রবিবার ৩০ অক্টোবর দুপুরে সদর হাসপাতালে এসেও তাদের ওপর হামলা চালায়। এমনকি তাদের ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় হাসপাতালে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে সদর থানার এসআই সজিব আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এখানেও তারা আহত হয়েছেন। জানা যায়, গত শনিবার ২৯ অক্টোবর সকালে আনন্দপুর গ্রামের মৃত- মতি মিয়ার পুত্র আশিকুর রহমান পূর্ব বিরোধের জের ধরে দুবাই প্রবাসী মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় উক্ত হামলায় যোগ দেয় সেজু মিয়া, শাহিনুর, আমিনুর, মাইনুর ও এনায়েতসহ একদল লোক। এক পর্যায়ে মোশারফের বাড়িতে লূটপাট চালায়। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় মোশারফ (৩৫), শিশু মুয়াইম (৪), স্ত্রী রোজিনা (২৫) ও মামুন মিয়ার স্ত্রী মাহমুদা (২৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোশারফের অবস্থা গুরুত্বর হওয়ায় সিলেট প্রেরণ করা হয়। কিন্তু হাসপাতালে মহিলা থাকায় আশিকের নেতৃত্বে আবারও হামলা চালায় বলে আহত সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD