1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:04 pm

লাখাইয়ে ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

Reporter
  • Updated Thursday, November 3, 2022
  • 172

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার করাব ইউনিয়নের অ্যাডভোকেট মো. আবু জাহির মডেল কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মো. লাদেন মিয়া (২০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত যুবকের বাড়ি উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং উপস্থিত লোকজনের সাক্ষ্য ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আসামি মো. লাদেন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে লাখাই থানা পুলিশের একটি দল এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জানান, নারীর প্রতি যেকোনো ধরণের অন্যায় ও বেআইনি আচরণ বন্ধে প্রশাসন সর্বদা সজাগ। আগামীতেও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD