1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, November 13, 2022
  • 198

প্রশান্ত লিটন, সিলেট : স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা কতৃক আয়োজিত ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এই ক্যাম্পিংয়ে আনুমানিক দুইশত নব্বই জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই কার্যক্রম। বিভিন্ন সেমিষ্টারের ছাত্রদের উপস্থিতি এবং অংশগ্রহণের মাধ্যমে প্রানবন্ত হয়ে উঠে মানবিক এই প্রোগ্রাম।
অনুষ্ঠানের শুরুতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু এবং উপদেষ্টা ছড়াকার, সমাজকর্মী প্রশান্ত লিটন বক্তব্য প্রধান করেন, তারা সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’র কার্যক্রম তুলে ধরার পাশাপাশি রক্তদান, রক্ত সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা মুলক বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিমা সুমী, ব্লাড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক ছালিম আহমেদ, সদস্য আরজু আহমদ, তাকরিম আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD