1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

আজমিরীগঞ্জে পৌরসভার নগর উন্নয়ন কাজের উদ্বোধন

Reporter
  • Updated Saturday, November 19, 2022
  • 210

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ ॥ আজমিরীগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের গুরুত্বপূর্ণ নগর অবকাটামো উন্নয়ন প্রকল্প-২ এর অর্থায়নে প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩টি রাস্তা ও একটি নগর সৌন্দর্য বর্ধক প্রকল্প নির্মাণ শেষে চলাচলের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় পৌরসভার শরীফ নগরে নগর সৌন্দর্য বর্ধন প্রকল্পটি উদ্বোধনের মাধ্যমে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমী। প্রকল্পগুলো উদ্বোধন কালে দোয়া পাঠ করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, কার্য সহকারী বিশ্বজিৎ নাগ মিঠু, পৌর কাউন্সিলর স্বপন বনিক, জ্যোতিষ কুড়ি, আকির হোসেন, প্রদীপ রায়, জেবিনা আক্তার, সুফিয়া খাতুন সহ পৌরসভায় র্কমরত র্কমর্কতা, র্কমচারীবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD