1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

৪ দিন পর হবিগঞ্জে চলাচল করলো বাস

Reporter
  • Updated Tuesday, November 22, 2022
  • 219

স্টাফ রিপোর্টার : মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে গত ৪ দিন হবিগঞ্জে কোনো বাস চলাচল করেনি। ধর্মঘট প্রত্যাহারের পর গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার (২১ নভেম্বর) বাস মালিক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। এতে চার দিন পর গতকাল সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল করতে দেখা গেছে।
এর আগে গত ৪ দিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে দেখা যায়।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সদস্য দ্বিজেন্দ্র পাল চৌধুরী জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD