1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

লাখাইয়ে পুলিশ এ্যাসল্ট মামলার ২ আসামি গ্রেপ্তার

Reporter
  • Updated Wednesday, November 23, 2022
  • 209

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে থানা পুলিশের অভিযানে বিস্ফোরক ও পুলিশ এ্যাসল্ট মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার স্থানীয় বুল্লা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, উপজেলার সিংহগ্রামের মিয়া হোসেনের ছেলে রবিউল মিয়া ও ইয়াকুব মিয়ার ছেলে শফিকুল ওরপে শাবাল মিয়া। তাদেরকে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। লাখাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম এন মিয়া নিশ্চিত করছেন।
উল্লেখ্য, বিগত ১৬ নভেম্বর /২২ বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলার বামৈ এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। এতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছকে প্রধান আসামি করে পুলিশ এসল্ট ও বিস্ফোরক মামলা দায়ের করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD