1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

লাখাইয়ে ডাকাত সদস্য গ্রেপ্তার

Reporter
  • Updated Wednesday, November 30, 2022
  • 172

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ইসহাক মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার স্থানীয় বুল্লা বাজার থেকে ইসহাক মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের আজমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার নিয়মিত মামলার আসামি ইসহাক। গোপন সংবাদের ভিওিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে মঙ্গলবার (২৯ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD