
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে আনোয়ারা বেগম নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দিবাগত রাতে উপ-পরিদর্শক (এসআই) সাদরুল হাসান খান, উপ-পরিদর্শক (এসআই) ফারুক খন্দকার, সহকারী উপ-পরিদর্শক (এএস আই) নাজমুল হাসান হাওলাদার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার করাব গ্রামের সমীর আলীর স্ত্রী আনোয়ারা বেগম ওরপে অনু বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আনোয়ারা বেগম বিজ্ঞ আদালতের এনআই এ্যক্টের ১৩৮ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএন মিয়া। গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD