1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:51 pm

সিলেটে যাত্রীবাহী বাসে বক্সভর্তি শর্টগানের গুলি!

Reporter
  • Updated Thursday, December 8, 2022
  • 192

সময় ডেস্ক ॥ সিলেটে যাত্রীবাহী বাস থেকে বক্সভর্তি শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান পুলিশের একটি টিম নিয়ে মহানগরের বটেশ্বরে অভিযান চালিয়ে ওই বাসে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করেন। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসের চালক ও কন্ট্রাক্টরসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। অভিযানাকলে বাসে থাকা একটি বক্স থেকে শর্টগানের ১০৫টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন- ‘জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী ‘আফফান এন্টারপ্রাইজ’ নামক বাস (সিলেট-ব ১১-০১৪১) দুপুর ১২টার দিকে চেকপোস্টে আসলে সেটিতে আমরা তল্লাশি চালাই। এসময় বাসের নিচদিকে মালামাল রাখার জায়গায় একটি বক্স দেখতে পাই এবং সেটি থেকে শর্টগানের ১০৫টি গুলি জব্দ করি আমরা। তৎক্ষণাৎ সব যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে ওই বাসের চালক ও কন্ট্রাক্টরসহ সন্দেহজনক ৭ জনকে থানায় নিয়ে আসি এবং সন্দেহের ঊর্ধ্বে থাকায় বাকিদের ছেড়ে দেই। বাসটি এখন থানায় আমাদের হেফাজতে রয়েছে। আটকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD