1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

লাখাইয়ে গ্রেফতার ৩

Reporter
  • Updated Thursday, December 22, 2022
  • 165

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৪৫), মৃত সিরাজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) ও মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে জুয়েল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে লাখাই থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার ও উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এসব অভিযান চালান।
অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি আফাজ উদ্দিনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমান অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আসামী মোশারফ হোসেনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। অপর এক অভিযানে উপ-পরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে সাতাউক গ্রামের হাসু মিয়ার ছেলে জুয়েল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বুধবার (২১ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD