1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:08 pm

১ জানুয়ারি থেকে বন্ধ খোলা তেল বিক্রি

Reporter
  • Updated Wednesday, December 28, 2022
  • 164

সময় ডেস্ক : আগামী ১ জানুয়ারি থেকে বাজারে খোলা তেল বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সান ফ্লাওয়ার ওয়েল, সয়াবিন, পামওয়েলসহ সকল ধরনের তেল ড্রামে সরবরাহ করে আর বিক্রি করা যাবে না। তবে সরিষার তেল টিনের জারে বিক্রি করা যাবে। এই নির্দেশনা অমান্য করলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সরকার ড্রামে ভোজ্য তেল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে। কোনো তেলই খোলা রেখে বিক্রি করতে পারবে না। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায়ীরা নিম্নমানের তেল বিক্রি করে। কিন্তু কারা বিক্রি করে তার নাম-ঠিকানা দেওয়া থাকে না। ফলে আমরা বিক্রেতাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারি না। তিন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত নোংরা পরিবেশে বাজারজাত করা, মান ঠিক না থাকা ও সরবরাহকারীদের ঠিকানা থাকে না। ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ কেউ যদি বিএসটিআইয়ের এই নির্দেশনা না মানে তাহলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যাবে-জানতে চাইলে প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বলেন, ‘এ নিয়মটা একেবারেই নতুন। এটা নিয়ে আমাদের ব্রিফিং করা হবে যে কিভাবে আইন প্রয়োগ করতে হবে। তবে বিএসটিআইয়ের ২০১৮ সালের আইনের ৩১ ধারায় অনুযায়ী কেউ যদি এই প্রতিষ্ঠানের কোনো নির্দেশনা না মানে তাহলে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD