1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্টীর ক্ষমতায়নে সামাজিক নিরিক্ষা শুরু

Reporter
  • Updated Wednesday, December 28, 2022
  • 176

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে সামাজিক নিরিক্ষা শুরু হয়েছে।” পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পে” এর আওতায় গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এ সামাজিক নিরিক্ষা কার্যক্রম শুরু করে উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটি। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইডের কারিগরী সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করে ওয়েব ফাউন্ডেশন।
মঙ্গলবার সামাজিক নিরিক্ষা কার্যক্রম পরিচালনাকালে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করেন লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান। সামাজিক নিরিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, ভাইস চেয়ারপার্সন সুরমা হিজরা,এম,এ,ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন। সামাজিক নিরিক্ষাকালে সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তুলনায় ভাতার বরাদ্দ কম।বর্তমানে লাখাইয়ে অনগ্রসর জনগোষ্ঠীর ৪৮ জন ভাতার আওতায় এসেছে।
অনগ্রসর জনগোষ্ঠীর ১৮ জন ছেলে- মেয়ে উপবৃত্তি পাচ্ছে।এছাড়া ১৮২৩ জন প্রতিবন্ধী কোটায় ভাতা পাচ্ছেন। বয়স কম হওয়ায় অদ্যাবধি কোন হিজরা জনগোষ্ঠীর সদস্য ভাতার আওতায় আসেনি।আমরা হিজরাদের বয়সসীমা শিথিল করার বিষয়ে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরন করার প্রস্তুতি নিচ্ছি।উল্লেখ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও উপকারভোগীদের মাঝে গিয়ে সামাজিক নিরিক্ষা কার্যক্রম সম্পন্ন করবে এডভোকেসী নেটওয়ার্ক কমিটি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD