
হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে গাড়ি চাপায় পিষ্ট হয়ে সুখেল মিয়া ওরফে ছায়েদ (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাচাইক্কা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছায়েদ সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের নুর উদ্দিন মিয়ার পুত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ছায়েদ মিয়া মানসিক প্রতিবন্ধী ছিলেন। প¦াশর্বতী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাচাইক্কায় অজ্ঞাত গাড়ি ছায়েদকে চাপা দেয়। গাড়ি চাপায় ঘঠনাস্থলেই দেহ ছিন্নভিন্ন হয়ে মৃত্যুবরণ করেন ছায়েদ মিয়া। সকালে পথচারীরা রাস্তায় ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক মান্নান মিয়া ঘঠনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করেন।
Designed by: Sylhet Host BD