1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

আজমিরীগঞ্জে গরীব দুঃখীদের মাঝে আকবর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Reporter
  • Updated Sunday, January 8, 2023
  • 205

আজমিরীগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি দেশের শৈতপ্রবাহের মাত্রা বাড়ছে। শীতে কাপছে দেশের প্রত্যান্ত অঞ্চলের দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এই শীতে কিছুটা উষ্ণতা নিয়ে সেসব মানুষের পাশে দাঁড়ালো আকবার হোসেন ফাউন্ডেশন। আজমিরীগঞ্জে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল ১ ঘটিকায় আজমিরীগঞ্জস্থ জেলা পরিষদ ডাক বাংলায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর হোসেন বলেন, বিগত ২১ বছর থেকে গৃহহীনদের জন্য ঘর, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, শীত বস্তু সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের পাশে আছে আকবর হোসেন ফাউন্ডেশন। এই সহয়তা চলমান রয়েছে এবং ভবিষ্যতে ও চলমান থাকবে।
মোঃ হিফজুর রহমানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান আলী, সাংগঠনিক সম্পাদক এ কে এম মাসুক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সেলিম আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মুজিবুর, রহমান মুজিব তালুকদার, সোহাগ মিয়া, এ্যাডভোকেট আমিনুল ইসলাম, কমলা কান্তী কুড়ি, মোহন হোসাইন, শেখ মহিউদ্দিন অনু, জিয়াউর রহমান, নুরুল হুদা মৃদুল, মমিন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD