1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:33 am

যাত্রী সেজে রেলওয়ে স্টেশন ভিজিটে এমপি মিলাদ গাজী

Reporter
  • Updated Monday, January 9, 2023
  • 239

স্টাফ রিপোর্টার : সিলেটে সাধারণ যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন সারপ্রাইজড ভিজিট করেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। গতকাল রোববার রাত ১টায় তিনি আচমকা সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি যাত্রীসাধারনের কাছ থেকে টিকেটের ভোগান্তি ও বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরবর্তীতে স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে কথা বলেন ও খোঁজ খবর নেন। এসময় তিনি, স্টেশনটি ঘুরে দেখেন ও সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। এসময় সাংসদ মিলাদ গাজী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ জনগণের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। উন্নয়নের রোল মডেলে আজ বাংলাদেশ। যাত্রী সাধারণের দূর্ভোগ লাগবে আগামী জুনে সিলেটবাসীর জন্য ননস্টপ ট্রেন আসবে। পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোর যাত্রী সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, আরএনবি পরিদর্শক মোঃ রুবেল মিয়া, আরএনবি হাবিলদার মোঃ আব্দুল আউয়াল, রেলওয়ে সিলেট স্টেশন গোয়েন্দা কর্মকর্তা মামুন খানসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD