1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

লাখাইয়ে নবাগত উএনও’র যোগদান

Reporter
  • Updated Monday, January 9, 2023
  • 185

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা যোগদান করেছেন। গতকাল সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন এর এর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।
৩৪ তম ব্যাচের বিসিএস এর এ কর্মকর্তা সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সংযুক্ত থাকা অবস্থায় সোমবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD